রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। Implementación de la Aplicación Winshark Casino para Android তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা

চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বৃহত্তর চলনবিল এশিয়া মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু মানুষের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকরা খুঁজে পাবেন প্রশান্তি। একই সঙ্গে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে ‘চলনবিল সমন্বিত ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্প’-এর সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শহিদুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ চলনবিলের ৯ নম্বর ব্রিজ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “আমরা চলনবিল অধ্যুষিত নাটোর জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থানটিও পরিদর্শন করলাম। চলনবিলকে ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ইকো-ট্যুরিজম গড়ে তোলা সম্ভব। এতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর