সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ পোনামাছ অবমুক্ত চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। Implementación de la Aplicación Winshark Casino para Android তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ পোনামাছ অবমুক্ত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার মাগুড়াবিনোদ এলাকার একটি বিলে পোনামাছ অবমুক্ত করা হয়। তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের নিজস্ব অর্থায়নে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান ও শুকুর মির্জা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পোনামাছ অবমুক্তকালে বক্তারা বলেন, চলনবিলের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা প্রয়োজন। পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধ ও জলাশয় সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর