শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের ওপর হামলার অভিযোগ, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

প্রতিবেদকের নাম / ০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা এবং তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া বাজারে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে এমপি আয়নুল হক গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই।”
তিনি অভিযোগ করেন, এ হামলার সঙ্গে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর