বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম বলেন,

“প্রেস একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, রাণীশংকৈল উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করতে চান।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা, মোঃ মিলন খান ও মোঃ আব্দুল আজিজ।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, ইউএনও মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথভাবে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর