বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টা কা ব্যয়ে নির্মিত একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
দুদক সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর নির্মাণকাজের বিভিন্ন দিক যাচাই করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প-সংক্রান্ত নথিপত্র, নির্মাণসামগ্রী, কাজের মান ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
স্থানীয়দের অভিযোগ, সেতুর ঢালাইয়ের সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সেতুটি নির্মাণের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে এসএম জাহাঙ্গীর এন্টারপ্রাইজের নাম জানা গেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এসএম জাহাঙ্গীর হোসেন।
অভিযোগের পর সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুদকের তদন্তে সেতু নির্মাণে প্রকৃতপক্ষে কোনো অনিয়ম হয়েছে কি না, অনুমোদিত নকশা ও প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করা হয়েছে কি না এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না—তা যাচাই করা হবে।
তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর