তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তাড়াশের জহুরুল মহুরী সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার অনুষ্ঠিত জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশার সঙ্গে সম্পৃক্ত জহুরুল মহুরী বর্তমানে তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
জেলা দলিল লেখক সমিতির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাড়াশের দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, জহুরুল মহুরী তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জেলার দলিল লেখকদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় জহুরুল মহুরী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


