তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।

এ সময় ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেনসহ বিভিন্ন স্থানে পানি জমে না থাকার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশও নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, আব্দুল মালেক, সাব্বির আহাম্মেদ, সাবিনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, প্রভাষক সুলতান আহামুদসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি কলেজ ক্যাম্পাসের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


