সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

থানচির বলি বাজার অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিজিবি’র মানবিক সহায়তা প্রদান।

রেমবো ত্রিপুরা / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচিতে মধ্যরাতে বলি বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের সাধারণ মানুষের পাশাপাশি ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

সোমবার (২৭ অক্টোবর) ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও জানান, বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ।

স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিজিবির এই মানবিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর