শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সহকারী শিক্ষিকা মোছা. পারভীন আক্তারের বদলি বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করেন।
স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চলের স্থানীয় বাসিন্দা হওয়ায় শিক্ষিকা পারভীন আক্তার দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ জারি হলে তা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বাবু ঢালী, আবু সুফিয়ান ও সবুজ ঢালীসহ কয়েকজন হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে শাহ আলী গুরুতর আহত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের আনোয়ার ঢালী। সংঘর্ষে তিনিও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর