সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দিলো মুক্তিযোদ্ধারা

প্রতিবেদকের নাম / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা শনিবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম. তারিক-উজ-জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার এবং পরিচালনা করেন উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ইউএনওকে।

উপস্থিত ছিলেন কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সাবেক উপজেলা কমান্ডার মো. মহিউদ্দিন মাস্টার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম গেন্দা, ইউনিয়ন কমান্ডারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনা শেষে ইউএনও’র হাতে ফুলের তোড়া, ক্রেস্ট, পানজাবী, তোয়ালে, টুপি, জায়নামাজ এবং শাড়ী উপহার হিসেবে তুলে দেন মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান শেষে সাবেক কমান্ডার মহিউদ্দীন মাস্টারের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর