শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করছে উপজেলা বিএনপি।
শনিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন শ্লোগানে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল খাঁন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিন বাঙালি জাতিকে শিখিয়েছে দেশপ্রেম, সাহস এবং ঐক্যের মূল্য। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক-জনতা এক হয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। এ দিন ছিল বিভক্তি নয়, সংহতির দিন, ব্যক্তিস্বার্থ নয়, দেশের স্বার্থের দিন। রাজনীতি, সমাজ বা চিন্তায় মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আসুন, ৭ নভেম্বরের চেতনায় ঘৃণা নয় – সহযোগিতা, বিভক্তি নয়-সংহতি, দ্বন্ধ নয়- উন্নয়নকে বেছে নেই। বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে গড়ে তুলবো সমৃদ্ধ, সম্মানিত, স্বনির্ভর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর