রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে কৃষককে কুপিয়ে ২ লাখ টাকার গরু ছিনতাই

আক্কাছ ইসলাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাতে এক কৃষককে কুপিয়ে ২ লাখ টাকা মূল্যমানের একটি গরু ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কৃষক দুলাল হোসেনকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে রাতের আঁধারে মুখোশধারী সশস্ত্র একদল দুর্বৃত্ত গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের শাহিয়াল জাতের একটি গাভি লুটের চেষ্টা চালায়। এসময় দুলাল বিষয়টি টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে দুর্বৃত্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও কানে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

এরপর দুর্বৃত্তরা গরুটিকে একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর