রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল

প্রতিবেদকের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
আজ শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে কয়েক সেকেন্ডের জন্য ভবনগুলো দুলে ওঠে, ফলে বহু মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও অফিস থেকে বের হয়ে আসে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, যা ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভূমিকম্প নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর