সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

থানচিতে সাঙ্গু নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝির মৃত্যু

প্রতিবেদকের নাম / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

থানচিতে সাঙ্গু নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝির মৃত্যু

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে শৈসাইমং মারমা (৩৫) নামে এক নৌকা মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর দুর্গম ওই অংশে দুটি নৌকা বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের পর একটি নৌকা উল্টে গেলে মাঝি পানিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শৈসাইমং মারমা রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলা পাড়া এলাকার উসাথোয়াই মারমার ছেলে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার জানান, দুর্ঘটনায় জড়িত দুটি নৌযান জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর ওই অংশে তীব্র স্রোত এবং বাঁক থাকায় নৌযান চলাচলে ঝুঁকি বেশি থাকে। এমন দুর্ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন নৌযান চালকদের সতর্কভাবে নৌকা চালানোর পরামর্শ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর