রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রতিবেদকের নাম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া ও ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সরাপপুরের প্রায় ৮ বিঘা জলাশয়ের ‘মঙ্গলা পুকুর’ নিয়ে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এক পক্ষ মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে রাশেদুল ইসলাম রাসু, আলমাছ উদ্দিন, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, দেলবর হোসেন, নজরুল ইসলাম, কাওসার হোসেন, সোবাহান আলী, আব্দুল জলিল, আব্দুল বারিক, মনিরুল ইসলাম ও শাকিল আহম্মেদসহ অন্তত ৩০ জন আহত হন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্যামল কুমার বলেন, “আহতদের শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।”

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর