বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে তাড়াশ পৌর শহরের বাঁশ বাজার খেলার মাঠে তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ওই প্রিমিয়ার লীগ ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মৎস্যজীবি দলে আহবায়ক নায়েব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শাহাদৎ হোসেন, তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশিদুল ইসলাম, সভাপতি ইমরান হাসান আলভী প্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, খেলা যুব সমাজকে অনৈতিক কর্মকান্ড থেকে দুরে রাখে। মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করে। রাশিদুলের এ ধরণের আয়োজন অব্যহত থাক এমনটি প্রত্যাশা সকলের। উল্লেখ্য, উক্ত প্রিমিয়ার ক্রিকেট লীগে ছয়টি দল অংশ গ্রহন করবে এবং মাস ব্যাপী খেলা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর