রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহত জুলাই যোদ্ধা এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার বিকেলে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইকবাল শহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নওগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা শাহিন বাবু, জুলাই যোদ্ধা সাব্বির খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, “বেগম খালেদা জিয়া এখন কেবল একটি দলের নেত্রী নন, তিনি একজন জাতীয় নেতা। জাতি, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সমগ্র জাতি আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। তিনি সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী।”

তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে দীর্ঘ ৫৩ বছরেও জাতীয়তাবাদী দল থেকে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে পুনর্মূল্যায়ন করে এ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাই।”

দোয়া মাহফিল শেষে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মহিষলুটি মহাসড়কে নওগাঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর