https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

কমলনগরে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা: প্রশাসনের নীরবতায় কৃষি ও জনজীবন হুমকির মুখে

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কমলনগর প্রতিনিধি | লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার নিকটবর্তী এলাকা ৭নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স ফাতেমা ব্রিকস দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে ইট উৎপাদন করে আসছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ইটভাটাটির কোনো বৈধ কাগজপত্র, লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও নির্বিঘ্নে চলছে এর কার্যক্রম।
ইটভাটার মালিক সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক অভিযোগ করে বলেন,
“এই অবৈধ ইটভাটার কারণে আমাদের কৃষি জমিতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইটভাটার ধোঁয়ায় জনজীবন ধ্বংসের দিকে যাচ্ছে। গাছপালায় ফল ধরা বন্ধ হয়ে গেছে, ফসল নষ্ট হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, ইটভাটাটি উপজেলা সদরের নিকটবর্তী এলাকায় অবস্থিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে করে অবৈধ ইটভাটা মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং পরিবেশ ও কৃষি আইনের তোয়াক্কা করছে না।
এলাকাবাসী দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশ দূষণ রোধ এবং কৃষি জমি ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর