রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

কমলনগরে কৃষি জমির টপসয়েল লুট, অবৈধ ইটভাটায় সরবরাহ প্রশাসনের নিরবতায় কৃষক ও যোগাযোগ ব্যবস্থার চরম ক্ষতি

প্রতিবেদকের নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কমলনগর( লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমির উর্বর টপসয়েল কেটে অবৈধ ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় জমির মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে টপসয়েল সংগ্রহ করছে কিছু অসাধু ইটভাটা মালিক, যা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একাধিক ইউনিয়নে রাতের আঁধারে কিংবা প্রকাশ্যেই ভেকু ও ট্রাক ব্যবহার করে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রেই একবার টপসয়েল কেটে নেওয়ার পর সেই জমিতে আর আগের মতো ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না।
এদিকে টপসয়েল বহনের সময় ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামের কাঁচা ও পাকা রাস্তাগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা স্থানীয় জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান,
“একবার মাটি কেটে নেওয়ার পর জমিতে ফসল হচ্ছে না। কয়েকজন টাকার লোভে জমি দিচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে পুরো এলাকার কৃষকের।”
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“এই বিষয়ে আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। এখন যেহেতু অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন মহল মনে করছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত তদারকি না হলে কৃষি জমি ও পরিবেশের ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর