সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

থানচিতে মায়ানমারে পাচারের সময় মশারী ও নৌকার প্রপেলার জব্দ, ৫ জন আটক

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ মশারী ও নৌকার প্রপেলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে থানচি বাজার পোস্টের বিপরীত পাশে জিনিঅং পাড়া এলাকায় একটি ট্রাক থেকে সাদা বস্তাবন্দী মালামাল সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে দুটি নৌকায় তোলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি সীমান্ত এলাকার সকল নৌ চেকপোস্টকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়।
পরবর্তীতে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়নের টেন্ডমুখ নৌ চেকপোস্টে সন্দেহভাজন দুটি ইঞ্জিনচালিত নৌকা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১৯টি বস্তায় মোট ১ হাজার ৫০০ পিস মশারী এবং ১টি বস্তায় ১০৮টি নৌকার প্রপেলার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, উদ্ধারকৃত মালামাল মায়ানমারে পাচারের উদ্দেশ্যেই পরিবহন করা হচ্ছিল। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ৫ জন আসামি ও জব্দকৃত মালামাল থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস জানান, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর