শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা, ৭ জন আটক

প্রতিবেদকের নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে নাঈম হোসেন নামে এক এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুকুর খননে ব্যবহৃত এক্সেভেটর ও মাটি বহনকারী ড্রাম ট্রাকের কয়েকটি ব্যাটারি জব্দ করেছে প্রশাসন।
একই সঙ্গে অবৈধ পুকুর খননে সরাসরি জড়িত মাটি বহনকারী ড্রাম ট্রাক চালক জয়নাল, রুহুল, কাওসার ও নয়নসহ মোট ৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তাড়াশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের উত্তর মাঠে এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। অভিযানে ফসলি জমিতে পুকুর খননের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন,
“ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষিজমি রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর