রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

হরিণাকুণ্ডুতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
​শনিবার দুপুর ১:০০ ঘটিকার সময় ভবিতপুর নামক স্থানে রাস্তার কিনারা থেকে অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
​অভিযানকালে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭(১) ও ১৫ ধারায় ভবিতপুর গ্রামের মানোয়ারের ছেলে মো: রাজনকে (২৭) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শামীমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।
​জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর