শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদকের নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় ভিপি আয়নুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. এম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান এবং তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, “নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ আজ আনন্দিত। আমি আশাবাদী, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় তিনি দলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর