রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

লক্ষ্মীপুর-৪ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্লাহ খানের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদকের নাম / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খান।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি লক্ষ্মীপুর জেলা প্রধান রিটার্নিং কর্মকর্তা ও মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসাইন, কমলনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, রামগতি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রাজু আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমপি প্রার্থী রেদোয়ান উল্লাহ খান বলেন,
“লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি ও কমলনগরের জনগণ যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমি সন্ত্রাস, খুন, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাবো। পাশাপাশি এই অঞ্চলের মানুষের প্রাণ ও সম্পদ রক্ষায় নদীবাঁধ সংরক্ষণে নিজের সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি ভারতের আধিপত্যমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি এবং সেই লক্ষ্যেই রাজনীতি করে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর