দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সন্দ্বীপে মিলাদ ও দোয়া মাহফিল
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: আমিনুল ইসলাম রিয়াদ।।
আজ ৩১ ডিসেম্বর ২০২৫ ইং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের কেঞ্জাতলি বাজার সংলগ্ন এরাবিক মডেল মাদ্রাসা ও মদিনা পাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাকের, ০৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য গোলাম মাওলা, ০৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ বেলাল, ০৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিদার, কেঞ্জাতলি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল, রহমতপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন, কুয়েত প্রবাসী মোঃ মাছুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মদিনা পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শহিদুল ইসলাম।








