মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

বাবুখালী আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ

প্রতিবেদকের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আলামিন মাগুরা প্রতিনিধিঃ নতুন শিক্ষাবর্ষের শুরুতে মাগুরার বাবুখালী আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রতন আলী খান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন শিক্ষাবর্ষে তাদের সাফল্য ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে পাঠ্যবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর