রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

জলাতঙ্ক প্রতিরোধে সন্দ্বীপজুড়ে কুকুর–বিড়ালের টিকাদান কার্যক্রম শুরু ৫ জানুয়ারি

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলায় ব্যাপক পরিসরে কুকুর ও বিড়ালের টিকাদান (এমডিভি) কার্যক্রম–২০২৬ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
ডিজি হেলথ সিসিসি এমডিজি সুপারভাইজার ইয়াসিন আমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিম্ময় ভৌমিক, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার এবং ডিজি হেলথ এমডিজি সুপারভাইজার সোহরাব কবির।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মুনসুর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ স্বাস্থ্য সহকারীরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা।
সভায় জানানো হয়, আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সন্দ্বীপ উপজেলায় জলাতঙ্ক প্রতিরোধে কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। এই কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভা থেকে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে এ টিকাদান কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর