রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

কমলনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. নুর নবী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাফিজ উল্লাহ, ওয়ার্ড বিএনপির সদস্য মো. আলম, মো. সাহাব উদ্দিন, আব্দুল মতিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ও দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কারী জহিরুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে এলাকার এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর