নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদলে (এনডব্লিউ) বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদের সোহাগদল ইউনিয়নে উত্তর পশ্চিম সোহাগদল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদ্য প্রয়্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল (এনডব্লিউ) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদ্য প্রয়্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলটি আয়োজিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজ, মুরব্বিগন, মান্যগন্য ব্যক্তিবর্গ সহ দল মত নির্বিশেষে এলাকার সকল সাধারণ জনগন উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, শুধু দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলে মন থেকে সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন এবং আপোষহীন, গনতন্ত্রের প্রবক্তা হিসেবে তার দেশের প্রতি মায়া বা দেশাত্মবোধ ও জনমানুষের কল্যানে তার যে ভূমিকা ও ইতিহাস রেখে গেছেন তা থেকে আমাদের শিক্ষা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আদর্শিক এবং সুসংগঠিত দল বাস্তবায়নে সকল নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হৃদয়ে ধারন করতে পারলেই দলের আদর্শ বাস্তবায়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। আতিকুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ সোহেল রানা মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মাহমুদুল হাসান বাবু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। এসএম ইব্রাহিম, সভাপতি, সোহাগদল ইউনিয়ন বিএনপি। আব্দুল হাই, সাবেক সাংগঠনিক সম্পাদক, সোহাগদল ইউনিয়ন বিএনপি। এছাড়া অন্যন্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ সবুজ চৌধুরী, মোঃ শাহিন, মোঃ রুহুল আমিন, এনামুল হক রব্বানী, রাহাদুল ইসলাম, রফিকুল ইসলাম, এনায়েত হোসেন, নুরুজ্জামান নুরু, এনামুল হক ফোরকান, জাহিদুল ইসলাম সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।







