মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

প্রতিবেদকের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার। মহাকালের মহানক্ষত্র উপমহাদেশের শ্রেষ্ট নারী নেত্রী প্রয়াত ৩ বারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।
আজ মঙ্গলবার বিকেলে অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনের চত্বরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। শোক সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি আবু দাউদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামিম রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ রব, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও পৌর সভার সাবেক সফল মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপির ৬৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির টপ ফাইভ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর