রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

কমলনগরে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ফাতেমা ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ আমজাদ হোসাইন | কমলনগর প্রতিনিধি
কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে কৃষিজমির টপসয়েল অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে মেসার্স ফাতেমা ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ই জানুয়ারি ২০২৬) সকালে কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরাফাত হুসাইন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে কৃষিজমির উর্বর টপসয়েল ইটভাটার কাজে ব্যবহার করার জন্য কেটে নিচ্ছিল ফাতেমা ব্রিকসের মালিক সবুজ কোম্পানি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আরাফাত হুসাইন বলেন,
“কৃষিজমির উর্বর টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা ও সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর