মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

প্রতিবেদকের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ঢালী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
উল্লেখ্য, মাজেদুল ইসলাম মিন্টু কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি আসন্ন উপজেলা নির্বাচনে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে মাজেদুল ইসলাম মিন্টু ঢালী বলেন,
“বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর