রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

সন্দ্বীপ চ্যানেলে অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান: ৩০ হাজার মিটার চরঘেরা জাল ধ্বংস

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধ জালের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) “বিশেষ কম্বিং অপারেশন ২০২৬”-এর আওতায় এ অভিযান চালানো হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে এবং চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সার্বিক সমন্বয় করেন সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসার মো. আতিকুল্লাহ।
অভিযানকালে কোস্ট গার্ড পূর্ব জোন, সন্দ্বীপ স্টেশনের সিসি মো. সুজন আলী নিরাপত্তা সহায়তা প্রদান করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলার উপজেলা মৎস্য অফিসার মোতাসিম বিল্লাহ এবং এটিএন বাংলার সাংবাদিক মীর এমদাদ আলী উপস্থিত ছিলেন।
অভিযানে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল খুঁটিসহ অপসারণ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের নিয়মিত অভিযান ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর