শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মহম্মদপুরে মাদকসহ একজন আটক

প্রতিবেদকের নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাবুখালী ক্যাম্প ইনচার্জ শাহেদুল জামানের নেতৃত্বে এসআই রাজ, এএসআই হেদায়েত হোসেন, এএসআই ইকবারসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম সুকেন বসু (২০)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কানাবিলা গ্রামের মৃত ভরত বসুর ছেলে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর