সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে, আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টাই উপজেলা প্রশাসনের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে ও হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মেজর মনোয়ার রহমান, মেজর মনোয়ার রহমান এলাকা হরিনাকুন্ডু উপজেলা,
এসিল্যান্ড সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা।
মোঃ বাবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হরিনাকুন্ডু উপজেলা শাখা,
উক্ত অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম বলেন,“উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য এবং সকলের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরোও বলেন আমরা সহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি সুশীল সমাজ গড়ে তুলতে পারব এবং আপনাদের গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল মিডিয়ার সাংবাদিক বৃন্দ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। সর্বশেষ উপজেলা প্রশাসন সকলের
সহযোগিতা কামনা করে, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আইনশৃঙ্খলা মিটিং সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর