রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫ ২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

থানচিতে উপসম্পদা, সেতু নির্মাণে উৎসর্গ ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ডাকশৈ পাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপসম্পদা, সেতু নির্মাণে উৎসর্গ ও সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদিন নির্বাণবংশ ভিক্ষু, পিতা নিহ্লাঅং মারমা ও মাতা অংমেচিং মারমা এবং তাঁদের ছেলে-মেয়ে, জামাইসহ নাতি-নাতনিদের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার ও অন্যান্য এলাকার থেকে ভিক্ষু সংঘ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে নব দীক্ষিত ভিক্ষুর উপসম্পদা প্রদান করা হয় এবং ধর্মীয় নিয়ম-রীতি অনুসরণ করে সংঘদান কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি এলাকাবাসীর যাতায়াত সুবিধার্থে নির্মিত সেতুর জন্য পুণ্যোৎসর্গ করা হয়, যা সামাজিক ও মানবকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় এই আয়োজনে বলিপাড়ার ডাকশৈ পাড়ায় এক অনন্য ধর্মীয় পরিবেশ ও সম্প্রীতির আবহ সৃষ্টি হয়। এছাড়াও সারারাত ঐতিহ্যবাহী পাংখুং নাচ পরিবেশন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর