রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫ ২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

থানচিতে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু।

প্রতিবেদকের নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩০০ নং সংসদীয় আসনে মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বান্দরবানের থানচি উপজেলায় পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বলিপাড়া ও থানচি সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বান্দরবান পার্বত্য জেলা মানুষের পাশে থাকতে চাই। তিনি পাহাড়ি-বাঙালি ভাগ্য উন্নয়নের, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর অধিকার, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবেন।

পথসভায় জেলা ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা চালান। দিনব্যাপী এই কর্মসূচিতে থানচি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বান্দরবান জেলার ৩০০ নং আসনে বিএনপি প্রথম নির্বাচনী প্রচারণা হিসেবে প্রচারণা জোরদার হতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর