রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫ ২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আট

প্রতিবেদকের নাম / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধিঃঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে শৈলকুপা আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার পাঁচপাখিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাঁচপাখিয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে মো. মাসুদ (৪৬) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে—১টি রাম দা, ৪টি শটগানের অ্যামুনিশন, ১টি ফোর গিয়ার চাকু, ১টি ড্যাগার, ১টি চাপাতি, ২টি ওয়াকিটকি সেট ও ২টি ওয়াকিটকি চার্জার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন, ১টি পেন ড্রাইভ এবং ১টি মনিটর।
আটক মো. মাসুদ (৪৬) পাঁচপাখিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার শফি শেখ। তিনি কুমিরাদাহ ডাকঘরের অন্তর্ভুক্ত শৈলকুপা থানার ঝিনাইদহ জেলার বাসিন্দা।
অভিযান শেষে রাত ২টা ৫০ মিনিটে আটক আসামিকে উদ্ধারকৃত মালামালসহ আইনগত ব্যবস্থার জন্য শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এছাড়াও
গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
অভিযানকালে তাদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় শৈলকুপা থানায় হস্তান্তর করা হয় নাম: মোছাঃ পারভিন বেগম (৪৫)পিতা: মৃত মমিন শেখ ছোট বোয়ালিয়া ত্রিবেণী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর