শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সেনাবাহিনীর সহায়তায় অবশিষ্ট বম পরিবার ফিরল নিজ গ্রামে

প্রতিবেদকের নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস ২২ দিন পর থানচি উপজেলার সীমান্তে শেরকর পাড়ায় আরও ৬ জন সদস্যসহ ১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরেছেন।

বিগত ২০২৫ সালে ০৫ ফেব্রুয়ারি পরিবারটি নিজ পাড়া ছেড়ে মিজোরামে গমন করে। দীর্ঘ ১১ মাস ১৯ দিন পর গত ২৫ জানুয়ারি ২০২৬ হরিনা হয়ে বান্দরবানের আসে এবং সেখানেই অবস্থান করে। ৩ দিন পর বুধবার বিকেলে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌছায়। বাকলাই পাড়া সেনা ক্যাম্প হতে পরিবারের সকলকে খাবার পরিবেশন করা হয়। এছাড়াও আগত পরিবারের সকলকে চিকিৎসা সহায়তা সহ নিত্যপ্রয়োজনীয় শুকনা রসদ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তারা
নিজ গ্রামে বসতবাড়িতে ফিরে সুনখুপ বম (৭৬ বছর) বলেন, “বান্দরবান রিজিয়নের বাকলাই পাড়া সেনা জোনে থান্দুই পাড়া, সিমত্লাংপি পাড়া, প্রাতা পাড়া, বাকলাই পাড়া হতে বিভিন্ন সময়ে চলে যাওয়া বম পরিবার গুলো আস্তে আস্তে ফিরে এসে সুখে শান্তিতে বসবাস করছে জানতে পেরে আমরাও নিজ পাড়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরতে পেরে আমরা অনেক কৃতজ্ঞ।”
পরিবারটি এই ফিরে আসায় প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আমাদের পাশে ছিল এবং আছে। সেনাবাহিনীর সহায়তায় শূন্য হয়ে যাওয়া বম পাড়া গুলো পুনরায় জীবন ফিরে পাচ্ছে, যা আমাদের জন্য অনেক গর্বের।”
১৬ ইষ্ট বেংগল, বাকলাই পাড়া সেনা ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন আফিফ হাসান জানান, ” বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন ব্যবস্থা , নিরাপত্তা ও চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা বহাল থাকবে ।” এছাড়াও তিনি পাড়ার শিশুকিশোরদের নিয়মিত স্কুলে যাওয়া এবং পড়াশুনার বিষয়ে উৎসাহ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর