শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েেেছ। বৃহস্পতিার দুপুরে বিদ্যালয়ে মাঠে প্রধান শিক্ষক নুর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি নুসরাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ,সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও ওসি হাবিবুর রহমান শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক মুল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, তোমাদের এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি আমার ছাত্র জীবনে ফিরে গেছি। আমার সফলতার পিছনে ছিল কঠোর অধ্যাবসায়। তোমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাইলে প্রচেষ্টাশীল হও। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আমি তোমাদের সুন্দর ও সফল জীবন প্রত্যাশা করি। পরে তিনি সমগ্র বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করায় সাবরিনা সেফাসহ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর