শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জনতার স্রোতে ইসলামি আন্দোলনেরসন্দ্বীপে গণসংযোগে মানুষের দোরগোড়ায় ইসলামী রাজনীতির বার্তা প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন

প্রতিবেদকের নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

জনসংযোগের অংশ হিসেবে তিনি সন্দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পদযাত্রা ও পথসভায় অংশ নেন। এ সময় ধর্মপ্রাণ সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পদযাত্রাকালে অধ্যাপক আমজাদ হোসেন জনগণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আমি ক্ষমতা কিংবা বিলাসী জীবনের রাজনীতি করতে আসিনি। আল্লাহভীরু, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে সন্দ্বীপবাসীর অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সন্দ্বীপবাসী নৈতিকতা ও আদর্শের পক্ষে রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনসংযোগ কর্মসূচিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা শোনেন এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন অধ্যাপক আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর