সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব” এই স্লোগানকে সামনে রেখে থানচিতে গণসংহতি আন্দোলন হ্যাঁ ভোট প্রচারনা।

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের থানচি উপজেলা কমিটির।

রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে থানচি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সব এলাকায় গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত পথ সভায় গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দেন, সাংগঠনিক সম্পাদক উসাইশৈ মারমা ও দপ্তর সম্পাদক উথোয়াইওয়াং মারমা।

উথোয়াইওয়াং মারমা বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের উপজেলা কমিটির সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর