সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

থানচিতে এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিনের নির্বাচনী পথসভা।

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিন শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবানের থানচিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সদর, বলিপাড়া বাজার ও বিভিন্ন পাড়া সহ গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পথসভায় এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সূজাউদ্দিন বলেন, পাহাড়ি ও সমতলের সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও উন্নত বান্দরবান গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং পাহাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তিনি সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এসময় ভোটারদের উদ্দেশে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেছেন।
পথসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর