সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ–২: সন্দ্বীপে যৌথ অভিযানে অস্ত্রসহ ২ কারিগর আটক

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জন আগ্নেয়াস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২ এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন আমানউল্লাহ বেরিবাঁধের ইটের ভাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় দুই জন আগ্নেয়াস্ত্র কারিগরকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আমানউল্লাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (মৃত) মাঈন উদ্দিনের ছেলে মোঃ রাসেদ (৪০) এবং রহমতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (মৃত) আব্দুস সাত্তারের ছেলে মোঃ আকবর (৪৩)। তাদের আমানউল্লাহ বেরিবাঁধ ব্রিকফিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।
জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর