শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রহমতপুর আরপিএল RT10 লংপিচ ক্রিকেটের মেগা ফাইনালে ‘ইউনিটি কিংস গুপ্তচরা’ চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রহমতপুর আরপিএল টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত RT-10 উন্মুক্ত লংপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার ৬/২/২০২৬ ইং তারিখে সন্দ্বীপ এর পশ্চিম সাগরপাড় আরপিএল মাঠ (আহম্মেদ পাশা প্লে গ্রাউন্ড)-এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইউনিটি কিংস গুপ্তচরা ও এন্টরিয়র ক্রিকেট অফ সন্দ্বীপ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউনিটি কিংস গুপ্তচরা নির্ধারিত ১০ ওভারের মধ্যে ৮ ওভার ৫ বলে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন টাকুর, সদস্য সচিব, সন্দ্বীপ উপজেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব প্রবাশক নিঝুম খান, আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা যুবদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব জয়নাল আবেদীন বাকের, সিনিয়র সহ-সভাপতি, রহমতপুর ইউনিয়ন বিএনপি
মো. জাবেদ মাস্টার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব
মো. নাছির উদ্দীন সত্ত্বাধিকারী পপি হার্ডওয়্যার তালতলি,মো. সানাউল্লাহ সানু৷ মা-ওয়াচ এন্ড টেলিকম,
রহমতপুর ইউনিয়ন এর ইউপি সদস্য মো জামসেদ, মো শোয়াইব সহকারী পরিচালক আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, মো ইবনুস সারমান ইরান আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন,মো আবু সুফিয়ান সাবেক মেম্বার রহমতপুর ইউনিয়ন।
অনুষ্ঠানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম রিয়াদ ও মুছা নবী।
পুরো আয়োজনের সভাপতিত্ব করেন জনাব হাসানুজ্জামান মামুন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি, রহমতপুর ইউনিয়ন বিএনপি।
টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানান। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর