সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্দ্যগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
অদ্য ৮/০২/২০২৬ ইং রোজ রবিবার বেলা ২.৩০ ঘটিকায় মাওলানা এ এম এম রফিকুল মাওলার সভাপতিত্বে মোহাম্মদ মাকছুদুর রহমান ও তানভীর মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার, তিনি বলেন
আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে—সন্দ্বীপ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়; এটি ন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম।
আমরা শাসক হতে নয়, জনগণের সেবক হতে চাই। কথা নয়, কাজের মাধ্যমে সন্দ্বীপের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।
প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারাই আমাদের শক্তি। ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিন। শালীনতা, ধৈর্য ও ঐক্যের সঙ্গে কাজ করুন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ঢাকসু এ জি এস তুখর ছাত্রনেতা মহিউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা অফিস সম্পাদকক এজহারুল ইসলাম, সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর সভাপতি আলতাফ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রিয় সহঃ শিক্ষা সম্পাদক মু দিদারুল আলম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সম্পাদক মু জহির উদ্দিন, এ বি পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান নুর, এন সি পি চট্টগ্রাম উত্তর জেলা যুবশক্তি সদস্য সচিব ফাহাদ ওমর, গনউন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর৷ সেক্রেটারি ইলিয়াস হায়দার,, মাহবুবুল মাওলা রিপন, ফরিদ উদ্দিন নিজামী, মীর মোসলেহ উদ্দিন, সন্দ্বীপ গনউন্নয়ন পরিষদ ইউ এস এর সহ সভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, সাবেক ছাত্রনেতা গোলাম মাওলা শিমুল, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, নাজমুল হোসাইন আরব, প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর