মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

দুই দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবক, সন্তানের খোঁজে দিশেহারা মা–বাবা

প্রতিবেদকের নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে এক বাকপ্রতিবন্ধী ব্যাক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যাক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৩৭)। তাকে খুঁজে না পেয়ে পরিবার বর্তমানে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি রফিকুল ইসলাম। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেন না, ফলে পরিবার তার নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
নিখোঁজ রফিকুল ইসলামের গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি এবং উচ্চতা মাঝারি ধরনের। নিখোঁজের সময় তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন বলে জানা গেছে।
তার মা-বাবা ও স্বজনরা সন্তানের খোঁজ পেতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাবা নায়েব আলী সরকারের আকুল আবেদন, “ কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদের ছেলেকে কোথাও দেখতে পান, দয়া করে আমাদের নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন ।”
যোগাযোগ: ০১৭৫৭০০৪৯০৪
সাব্বির আহম্মেদ
তাড়াশ, সিরাজগঞ্জ
তাং ৯/২/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর