শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা, ধানের শীষে ভোট চাইলেন ভিপি আয়নুল হক

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম ও মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
বক্তারা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর