https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিক তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধি ঃ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, খালিয়া গ্রামের রিদয় মন্ডল (পিতা: নবীন মন্ডল) ও মোস্তাক (পিতা: বক্কার) দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও মারধরের হুমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ তারিখ রাতের কোনো এক সময়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁর বসতবাড়িতে ইট নিক্ষেপ করে। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাংবাদিক তরিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকায় নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর