মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

সংসদে পেশ হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩,টি অধ্যাদেশই: আইনমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল
বিশেষ সংবাদদাতা ঝিনাইদহঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটিই বিল আকারে সংসদে পেশ করা হবে। তিনি জানান, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উত্থাপন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধানসম্মত প্রক্রিয়ায় জারি করা অধ্যাদেশগুলোকে সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আইন প্রণয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি।
মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা। এ সংকট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালে যতটা তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপরতা দেখতে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর